প্রতিষ্ঠানের পরিচিতি
ভূমিকা
শরীর, মন ও আত্মার সমন্বিত উন্নতির নামই শিক্ষা। শিক্ষার মাধ্যমে মানুষ নিজের মধ্যে পরিপূর্ণ মানবীয় গুণাবলীর বিকাশ ঘটাতে পারে ও দক্ষতার সাথে জীবন যাপন করে আল্লাহর দেয়া অমূল্য নিয়ামতকে কাজে লাগিয়ে পৃথিবীতে সুখে-শান্তিতে বসবাস ও পরকালে মুক্তির পথ করে নিতে পারে। বর্তমান বিশ্বে মানুষ জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষতা সাধনের মাধ্যমে পৃথিবীকে একটি বিশ্বগ্রামে (Global Village) পরিণত করলেও নৈতিকতার চরম অভাবে তাতে শান্তি অনুপস্থিত। তাই একবিংশ শতাব্দীতে স্লোগান উঠেছে “কেবল দক্ষতা অর্জনই শিক্ষা নয়, শিক্ষায় চাই নৈতিকতা”।
প্রচলিত মাদরাসা শিক্ষা ব্যবস্থায় চরিত্রগঠন ও তাকওয়া সৃষ্টি ব্যবস্থা থাকলেও বাস্তব জীবনে এর অনুশীলন ও চিন্তার ক্ষেত্রে প্রসারতা না থাকায় বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক ধ্যান-ধারণায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে। তাই সচেতন মহলের দাবি এ শিক্ষায় চাই সংস্কার। যে শিক্ষা হবে বাস্তব, কুরআন ও সুন্নাহ ভিত্তিক, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর, যা শিক্ষার্থীকে করে তুলবে যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম একজন সৎ, যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক। তাই নৈতিকতা, সততা ও যোগ্যতার সমন্বয়ে একদল জ্ঞানদীপ্ত, দক্ষ সুনাগরিক তৈরির লক্ষ্যে ২০০৩ সালে সিলেটের অভিজাত এলাকা শাহজালাল উপশহরে প্রতিষ্ঠিত হয় “সিলেট ক্যাডেট মাদরাসা” মূল ক্যাম্পাস। ২০১৭ সাল থেকে প্রাকৃতিক ও মনোরম পরিবেশে নতুন আঙ্গিকে শুরু হয় মাদরাসার সবুজবাগ ক্যাম্পাস। শিক্ষা মন্ত্রণালয়ের সার্কুলারের প্রেক্ষিতে অক্টোবর ২০১৭ থেকে সিলেট ক্যাডেট মাদরাসার নাম পরিবর্তন করে “সিলেট আইডিয়াল মাদরাসা” নামকরণ করা হয়। ২০১২ সাল থেকে আলিম ক্লাস চালু হয়। সূচনালগ্ন থেকে সফলতার অনেক ছোঁয়া পেয়েছে অত্র মাদরাসা। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের বিশেষত্ব
🔹 অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকবৃন্দ দ্বারা শিক্ষাদান।
🔹 রুটিন মোতাবেক পরিচালিত করণ।
🔹 বাধ্যতামূলক সালাত আদায়।
🔹 নিয়মিত শরীর চর্চা (অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দ্বারা)।
🔹 হিফজুল কুরআনের সাথে একাডেমিক ক্লাসের সমন্বয় সাধন।
🔹 প্রয়োজনীয় মাসআলা ও গুরুত্বপূর্ণ হাদীস মুখস্থকরণ।
🔹 ক্বারীয়া ও হাফেজা দ্বারা পৃথক মহিলা হিফজুল কুরআনের ব্যবস্থা।
🔹 অভিজ্ঞ ক্বারীয়া দ্বারা বয়স্ক মহিলাদের কুরআন শিক্ষার ব্যবস্থা।
🔹 পৃথক গার্লস সেকশন।
মাদরাসার বৈশিষ্ট্য
🔴 মাদরাসা ক্যাম্পাস ও ছাত্রাবাস সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিয়ন্ত্রিত।
🔴 প্রতি ক্লাসে ছাত্র-ছাত্রী সংখ্যা ২৫ জনে সীমিত।
🔴 শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলার ব্যবস্থা।
🔴 সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান।
🔴 দৈনন্দিন কার্যক্রম যথাযথ নিয়মামুবর্তিতা ও শৃঙ্খলা শিক্ষা দান।
🔴 প্রজেক্টর ও অডিও/ভিডিও ক্লাসসহ আধুনিক উপকরণের মাধ্যমে শিক্ষা দান।
🔴 ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেয়ার ব্যবস্থা।
🔴 বাংলা, ইংলিশ ও অ্যারাবিক মিডিয়াম।
🔴 শিক্ষার মানোন্নয়নে নিয়মিত শিক্ষক-অভিভাবক ও পরিচালনা পর্ষদের বৈঠক।
🔴 গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সহায়তা প্রদান।
আমাদের রয়েছে ২টি ক্যাম্পাস
🔴 উপশহর ক্যাম্পাস
প্লে-আলিম ক্লাস (বালক)
প্লে-আলিম ক্লাস (বালিকা)
হিফজুল কুরআন সেকশন (গার্লস)
নূরানী সেকশন
বয়স্ক মহিলাদের কুরআন শিক্ষা ক্লাস
🔴 সবুজবাগ ক্যাম্পাস
প্লে-পঞ্চম (বালক-বালিকা)
হিফজুল কুরআন বিভাগ
নাজারা সেকশন
সিলেবাস
এ প্রতিষ্ঠান একটি সমন্বিত সিলেবাস অনুসরণ করে।
যার ভিত্তি হল
🔸 মাদরাসা শিক্ষা বোর্ডের সিলেবাস।
🔸 ব্রিটিশ ও আমেরিকান কারিকুলাম।
🔸 আরব বিশ্বের পাঠ্য বইয়ের আলোকে রচিত আরবি বই।
🔸 আমাদের লক্ষ্য-উদ্দেশ্য সম্পূরক অন্যান্য বই।
বিভাগসমূহ
একাডেমিক বিভাগ
বর্তমানে এ বিভাগে প্লে থেকে আলিম পর্যন্ত ক্লাস নেওয়া হয়, যা পর্যায়ক্রমে কামিল পর্যন্ত উন্নীত করা হবে। এ বিভাগের অধীনে রয়েছে দুটি শাখা।
🔸 মানবিক শাখা
🔸 বিজ্ঞান শাখা
একাডেমিক বিভাগের বৈশিষ্ট্য
১. প্রতি ক্লাসে ছাত্র-ছাত্রী সংখ্যা ২৫ জনে সীমিত।
২. যথা সম্ভব ক্লাসের পড়া ক্লাসে শিখিয়ে দেওয়ার ব্যবস্থা।
৩. প্রতিটি বিষয়ে শিক্ষকের নিবিড় তত্ত্বাবধান।
৪. দুর্বল শিক্ষার্থীদের বিশেষ পরিচর্যা।
৫. বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা।
৬. নৈতিক মানোন্নয়নে অফলাইন ক্লাস ও মূল্যায়নের ব্যবস্থা।
৭. সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
৮. নিয়মিত ডায়েরি সংরক্ষণ।
অন্যান্য কার্যক্রম
১. শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টার রুটিন প্রদান ও অনুশীলনের ব্যবস্থা।
২. আরবি, ইংরেজি শব্দ ভাণ্ডার ও বাংলা ইংলিশ ও আরবি ব্যাকরণের প্রতিযোগিতার ব্যবস্থা।
৩. সকল নামাজের প্রাকটিক্যাল অনুশীলন।
৪. স্পোকেন অ্যারাবিক, স্পোকেন ইংলিশ ও বাংলা, ইংলিশ ও আরবি বক্তব্য অনুশীলন।
৫. খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা।
৬. গুরুত্বপূর্ণ দিবস পালন।
৭. লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষার্থীর বাসা-বাড়ীতে শিক্ষক-শিক্ষিকাদের খোঁজ খবর দেওয়া।
হোস্টেল ব্যবস্থাপনা
আমাদের হোস্টেল ব্যবস্থাপনায় রয়েছে যত্নশীল বৈশিষ্ট্য—
১. অভিজ্ঞ শিক্ষকবৃন্দ দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধান।
২. সকল ক্ষেত্রে নিয়মশৃঙ্খলা অনুসরণ।
৩. প্রবাসী শিক্ষার্থীদের অভিভাবকত্ব গ্রহণ।
৪. নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা।
৫. সাপ্তাহিক সাংস্কৃতিক প্রোগ্রাম ও বিনোদনের ব্যবস্থা।
৬. সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও নিরাপত্তা প্রহরী দ্বারা নিয়ন্ত্রিত।
৭. নিয়মিত মেডিকেল চেকআপ।
৮. কুরআন, হাদীস ও মাসআলা মুখস্থ করণের জন্য নির্দিষ্ট সিলেবাস অনুশীলনের ব্যবস্থা।